Labels

'' রোদ-জ্বলা দুপুরে,সুর তোলে নূপুরে তুমি যবে বাস থেকে নাবতে, একটা কিশোর ছেলে একা কেনো দাড়িয়ে সে কথা কি কোনোদিনও ভাবতে? ''... এ গান শুনার দিন শেষ হলো ! কেনো শেষ হলো ...জানত ( ''ভালো থাকুক প্রথম প্রেম'' ) গল্পটি পড়ুন : A R Mridul
Showing posts with label সাবেক. Show all posts
Showing posts with label সাবেক. Show all posts

Tuesday, February 5, 2019

তোমারেই পড়ে মনে " সুরঞ্জিত সেনগুপ্ত " ...

১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির যে তিনজন ব্যক্তি চুড়ান্ত সংবিধানে স্বাক্ষর করেননি তাদের একজন তিনি। সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। একজন অভিজ্ঞ আইন প্রণেতা।

যতদিন জীবিত ছিলেন সবসময় বক্তব্যের কারনে আলোচনার শীর্ষে ছিলেন। রাজনৈতিক সমস্যা, সংকট নিরসনে তার অবদান অনস্বীকার্য।

দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এমন কী মুক্তিযুদ্ধের আগে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে তুমুল জোয়ারের সময়েও ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে মাত্র ২৫ বছর বয়সে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ছাত্র জীবন থেকেই বামপন্থী রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু। হাওরাঞ্চলের জাল যার জলা তার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় বড় ভূমিকা রেখেছেন সবসময়ই।